দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হওয়ার পাঁচ দিন পর মারা গেছেন মনিরা খাতুন (২৭) নামের এক নারী।
শুক্রবার (১৫ মে) ভোরে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মনিরা খাতুন রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার বাবা আব্দুর রাজ্জাক মোল্লা।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ মে বিকেলে অফিস শেষে জাতীয় পতাকা নামানোর দায়িত্ব পালন করছিলেন মনিরা। এ সময় স্টিলের পতাকা বহনকারী পাইপটি অসাবধানতাবশত উপরের উচ্চ ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুতায়িত হন এবং মুহূর্তেই দগ্ধ হন।
ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
মনিরার মৃত্যুতে সহকর্মী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জে আই